মালদা

দুরুদুরু বুকে মাধ্যমিক পরীক্ষায় বসল গাজোল ব্লকের পরীক্ষার্থীরা

সোমবার থেকে সারা রাজ্যের সঙ্গে মালদা জেলাতেও শুরু হয়ে গেল মাধ্যমিক পরীক্ষা। সোমবার ছিল বাংলা পরীক্ষা। এদিন গাজোল ব্লকের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে সকাল থেকেই একটু একটু করে ভীড় জমতে থাকে পরীক্ষার্থীদের। ব্লকের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদেরও লক্ষ্য করা যায়। না জানি কী প্রশ্ন এসেছে ! পারবো কি পারবোনা ! এমন চিন্তায় গ্রাস করেছে ছাত্র-ছাত্রীদের। যদিও পরীক্ষা কেন্দ্রে হাজির হওয়া এক পরীক্ষার্থী জানায়, সে ভালো ভাবেই পরীক্ষার প্রস্তুতী সেরেছে। তেমন চিন্তা হচ্ছেনা। তার আশা পরীক্ষা ভালোই হবে। 

    এদিকে একই কথা শোনা গেল অভিভাবকের গলায়। তারাও আশা পরীক্ষা ভালোই হবে। তবে পরবর্তীতে কই হয় সেটাই দেখার।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/ydU6XmvNISU